• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে বিজ্ঞান মেলা উদ্বোধন

কুলিয়ারচরে বিজ্ঞান মেলা উদ্বোধন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা-২০২০ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় “তথ্যপ্রযুক্তির সদ্বব্যবহারঃ আসক্তি রোধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান মেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিস এর সি এ কাম উচ্চমান সহকারী মো. ফজলুর রহমান পটলসহ বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ।
অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২টি কলেজ ও ২টি মাদ্রাসা স্টল নিয়ে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *