• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বেশী দামে চাল ও পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

ভৈরবে বেশী দামে চাল ও পেঁয়াজ বিক্রি করায়
তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

# মোস্তাফিজ আমিন #

ভৈরবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে চাল ও পেঁয়াজ বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, ভৈরবের নতুনগলি এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী হঠাৎ করে চালের দাম বস্তাপ্রতি ২০০/৫০০ টাকা বৃদ্ধি করার খবরে অভিযান চালানো হয়। এ সময় খবরের সত্যতা পাওয়া যাওয়ায় ওই এলাকার চাল ব্যবসায়ী আতিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ব্যবসায়ী ফরহাদ মিয়া ও সুমন মিয়াকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, তিনজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। পুনরায় এমন কাজে লিপ্ত হলে অর্থদণ্ডসহ জেলও দেওয়া হবে। এখন থেকে প্রতিদিন এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *