• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে ৩৯তম বিসিএস এর পদযাত্রার প্রথম বর্ষপূর্তি উৎসব

কুলিয়ারচরে ৩৯তম বিসিএস এর
পদযাত্রার প্রথম বর্ষপূর্তি উৎসব

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩৯তম বিসিএস এর পদযাত্রার প্রথম বর্ষপূর্তি উৎসব উদযাপন। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ৩৯তম বিসিএস এর ৬ চিকিৎসকের উদ্যোগে ৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। হাসপাতাল মসজিদে বাদ যোহর সারাদেশে করোনায় মৃত্যুবরণকারী চিকিৎসকদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি রোগিদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয় এবং বিকাল সাড়ে ৫টায় পিঠা উৎসব ও রাত ৮টার দিকে বার-বি-কিউ ডিনারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, হাসপাতালে কর্মরত ৩৯তম বিসিএস এর চিকিৎসক ডা. মো. ইখতেখার আনাম নোমান, ডা. আলী আরবার চৌধুরী, ডা. মো. ফাহাদ হোসেন, ডা. নূর মোহাম্মদ রকিব, ডা. মো. মাহমুদুল হাসান, ডা. সাজ্জাদ হোসেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পল্টন কুমার রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *