• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে সপ্তাহ ব্যাপী মাস্ক ক্যাম্পেইন ও বিতরণ

কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে সপ্তাহ
ব্যাপী মাস্ক ক্যাম্পেইন ও বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর :-

“মাস্ক ব্যবহার করুন নিজে বাচুন অন্যকে বাচতে সহায়তা করুন” এ স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের মধ্যে শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে সপ্তাহ ব্যাপী মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
৮ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কুলিয়ারচর বাজার চার রাস্তার মোড়ে মাস্ক বিহীন সকল শ্রেণি পেশার জন সাধারণের মুখে মাস্ক পরিয়ে মাস্ক ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, সচিব কারার দিদারুল মতিন, প্যানেল মেয়র অলি উল্লাহ, কাউন্সিলর গোলাম কিবরিয়া, মো. মন্টু মিয়া, কুলিয়ারচর বাজার কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আ. কাইয়ূম খান, পৌরসভার কার্য সহকারী মো. জসিম উদ্দিন, হিসাব রক্ষক বিধান চন্দ্র দাস, ঠিকাদার মো. আনিছুজ্জামান সোহেল, মো. বদিউল আলম নাঈম, কুলিয়ারচর জেনারেল হাসপাতালের পরিচালক সৈয়দ রুমানুল হক সোহাগসহ পৌরসভার স্টাফবৃন্দ। পরে বাজারের বিভন্ন রাস্তায় ঘুরে ঘুরে মাস্ক, সাবান ও হ্যাক্সিসল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *