• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচর ইউএনও’র ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন

কুলিয়ারচরে ব্র্যাক কার্যালয়ে ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসীকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। -পূর্বকণ্ঠ

কুলিয়ারচর ইউএনও’র
ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন

# নিজস্ব প্রতিবেদক :-

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী কুলিয়ারচরে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন। তিনি আজ ৭ ডিসেম্বর সোমবার সকালে দাড়িয়াকান্দি এলাকায় ব্র্যাক কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর তিনি ব্র্যাক কার্যালয় ও ব্র্যাকের চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি ওসমানপুর ইউনিয়ন পরিষদে মানবাধিকার আইন সহায়তা কর্মসূচিতে লোকাল লিডারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে কাজ করার জন্যও আহবান জানান। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান নিজাম ক্বারী ও জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *