পাকুন্দিয়ায় গাঁজা, ইয়াবা ও টাকাসহ র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী মিলন মোড়ল। -পূর্বকণ্ঠ
পাকুন্দিয়ায় র্যাবের হাতে আধা কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫শ’ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার টান লক্ষিয়া এলাকা থেকে মৃত ওমর আলীর ছেলে মিলন মোড়লকে (৩৫) উপরোক্ত মাদক ও টাকাসহ আটক করতে সক্ষম হন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।