• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সৌদীতে কিশোরগঞ্জের দুই প্রবাসীর স্ট্রোকে এবং দুর্ঘটনায় মৃত্যু

সৌদীতে কিশোরগঞ্জের দুই প্রবাসীর স্ট্রোকে
এবং দুর্ঘটনায় মৃত্যু

 #মোস্তফা কামাল #

সৌদী আরবে কিশোরগঞ্জের দুই প্রবাসী মারা গেছেন। একজন মারা গেছেন নিজ কোম্পানির গাড়ির চাপায়, অপরজন মারা গেছেন স্ট্রোকে আক্রান্ত হয়ে। সদর উপজেলার গাগলাইল গ্রামের মুক্তিযোদ্ধা নূরুল হক জানিয়েছেন, তার পার্শ্ববর্তী সালজান গ্রামের মতি মেম্বারের ছেলে শোয়েব মিয়া (৩৫) বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে তার কোম্পানির গাড়িতে করে রিয়াদের কর্মস্থলে গিয়ে নেমে গাড়ির পেছনে দাঁড়য়ে থাকেন। এমন সময় চালক বুঝতে না পেরে গাড়ি ব্যাক গিয়ার করার সময় হেলাল চাপা পড়ে মারা যান। তিনি মা-বাবা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। অন্যদিকে পশ্চিম মাথিয়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৪৫) বুধবার দুপুর ১টার দিকে মক্কায় কর্মস্থল থেকে বাসায় ফিরে স্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। তিনি মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। এরা দু’জন প্রায় চারবছর যাবত সৌদীতে ছিলেন। এদের বাড়িতে এখন কেবলই কান্নার রোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *