• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কোয়ান্টোইনে ২৫৪ জন, কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল স্থগিত

কোয়ান্টোইনে ২৫৪ জন
কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল স্থগিত

মোস্তফা কামাল

করোনা ভাইরাস সতর্কতার অংশ হিসেবে কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের শোলাকিয়া চৌরাস্তা এলাকায় ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল। এই মর্মে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছিল। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, শহরে মাইকিং করার সময় তিনি বুধবার রাতে মাইক জব্দ করে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে ওয়াজ মাহফিল স্থগিত করিয়েছেন। বৃহম্পতিবার বিকালে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত একজন সদস্যের স্মরণসভাও স্থগিত করা হয়েছে।
এদিকে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী মোট ২৫৪ জন কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। এর মধ্যে ২২৮ জন আছেন হোম কোয়ান্টোইনে। আর ভৈরবের ট্রমা সেন্টারে ১৩ জন এবং অষ্টগ্রামের একটি স্কুল ভবনে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *