• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হত্যা মামলায় বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারির রিমান্ড

আব্দুল্লাহ আল মামুন।

হত্যা মামলায় বাজিতপুর উপজেলা
আওয়ামী লীগ সেক্রেটারির রিমান্ড

# মোস্তফা কামাল :-

ব্যবসায়ী সাচ্চু (৩৩) হত্যা মামলায় বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের দু’দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মুজিবুর রহমান ৫ দিনের রিমান্ড আবেদ জানালে আজ ২৩ নভেম্বর সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন শুনানিশেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, অর্থ লেনদেনের বিরোধে ব্যবসায়ী হাজি মো. লায়েছকে হত্যার জন্য মামুন দুই লাখ টাকায় খুনি নিয়োগ করেছিলেন বলে অভিযোগে উঠে এসেছে। খুনিরা ২০১৭ সালের ২৭ জুন রাতে বসন্তপুর এলাকায় লায়েছ ভেবে তার ঘুমন্ত ছোটভাই ব্যবসায়ী ওমর চাঁন সাচ্চুকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহতের ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে মামলা করলেও এতদিন হত্যা রহস্য অনুদঘাটিত ছিল। বছরখানেক আগে মামলাটি পিবিআই’র কাছে হস্তান্তর করা হলে সম্প্রতি দড়ি ঘাগটিয়া এলাকার নান্টু মিয়া ও ৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আল আমিনকে গ্রেফতার করলে তারা আদালতে আব্দুল্লাহ আল মামুনের নিদের্শে দুই লাখ টাকার চুক্তিতে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তির ভিত্তিতে পিবিআই গত ১২ নভেম্বর মামুনকে গ্রেফতার করলে তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুজিবুর রহমান আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন, আদালতের রিমান্ড মঞ্জুরের আদেশ হাতে পেলে আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *