• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হত্যা মামলায় বাজিতপুর আ’লীগ সেক্রেটারির রিমান্ড শুনানি কাল

হত্যা মামলায় বাজিতপুর আ’লীগ
সেক্রেটারির রিমান্ড শুনানি কাল

# নিজস্ব প্রতিবেদক :-

বাজিতপুরে ব্যবসায়ী সাচ্চু (৩৩) হত্যা মামলায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আগামীকাল সোমবার রিমান্ড আবেদনের শুনানি হবে। তাকে পিবিআই গত ১২ নভেম্বর গ্রেফতার করে। নিহতের ভাই মো. জামাল উদ্দিনের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মুজিবুর রহমান তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত আগামীকাল শুনানির দিন ধার্য করেন। ইতোপূর্বে গ্রেফতারকৃত দুই আসামি দড়ি ঘাগটিয়া এলাকার নান্টু মিয়া এবং ৪নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিনের স্বীকারোক্তির ভিত্তিতে মামুনকে গত ১২ নভেম্বর বাজিতপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছিল। আগামীকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাজিতপুর আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, অর্থ লেনদেনের বিরোধে ব্যবসায়ী হাজি মো. লায়েছকে হত্যার জন্য মামুন দুই লাখ টাকায় খুনি নিয়োগ করেছিলেন বলে অভিযোগে উঠে এসেছে। খুনিরা ২০১৭ সালের ২৭ জুন রাতে বসন্তপুর এলাকায় লায়েছ ভেবে তার ঘুমন্ত ছোটভাই ব্যবসায়ী ওমর চাঁন সাচ্চুকে ছুরিকাঘাতে হত্যা করে। সম্প্রতি পিবিআই দুই আসামিকে গ্রেফতার করলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এই হত্যা করা হয়েছে বলে তারা স্বীকার করেছেন। মামলাটি এতদিন অনুদঘাটিত ছিল। বছরখানেক আগে মামলাটি পিবিআই’র কাছে হস্তান্তর করা হলে অবশেষে আসামি গ্রেফতার করে এর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *