• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মাস্ক না পরায় ২৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে মাস্ক না পরায় ২৪ জনকে
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী ও পথচারীদের জরিমানা করা হয়েছে। আজ ২১ নভেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব উপজেলা পরিষদের সামনে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটের ব্যবসায়ীদের ও পৌর বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে পথচারীদের সচেতন করতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। এ অভিযানে ২৪ জনকে ১৩ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।এসময় যত্রতত্র গাড়ি পার্কিং করার অপরাধেও গাড়ির মালিক ও চালককে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা দৈনিক পূর্বকণ্ঠকে বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে এবং স্বাস্থ্যবিধি না মানায় ভৈরব প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পাশাপাশি দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক পরতে সচেতন করতে প্রচার চালানো হয়। মাস্ক নিয়ে এই অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *