• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ২৮৩ পিস ইয়াবাসহ আটক এক

কিশোরগঞ্জ র‌্যাবের হাতে ২৮৩ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী বাবুল মিয়া। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ২৮৩ পিস
ইয়াবাসহ আটক এক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ২৮৩ পিস ইয়াবা, একটি মোবাইল সেট ও মাদক বিক্রির ২৩০ টাকাসহ ভৈরবের এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ২১ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কর্শাকড়িয়াইল এলাকা থেকে ভৈরবের শিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাসিন্দা মৃত আব্দুল জলিলের ছেলে বাবুল মিয়াকে (৫৮) আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ২৮৩ পিস ইয়াবা, একটি মোবাইল সেট ও মাদক বিক্রির ২৩০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *