• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবার খোঁজ নিলেন অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান

কিশোরগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবার
খোঁজ নিলেন অধিদপ্তরের
পরিচালক ডা. হাবিবুর রহমান

# নিজস্ব প্রতিবেদক :-

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের এম.আই.এস পরিচালক এবং লাইন ডারেক্টর এইচ.আই.এস ও ই-হেলথ ডা. মো. হাবিবুর রহমান আজ ২১ নভেম্বর শনিবার কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয় পরিদর্শন করেছেন। তিনি জেলার করোনা পরিস্থিতিসহ সামগ্রিক স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজখবর নেন। তার পরিদর্শনকালে বর্তমান সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ড. মো. মোস্তাফিজুর রহমানসহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এরপর ডা. হাবিবুর রহমান জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এসময় সিভিল সার্জন ছাড়াও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিনসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ে স্টাফ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে হাসপাতালের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চাহিদা তুলে ধরা হয়। উল্লেখ্য, ডা. হাবিবুর রহমান এর আগে এ জেলায় সাফল্যের সঙ্গে সিভিল সার্জনের দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *