• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছের নির্বাচনী কর্মীসভা

হোসেনপুর পৌর আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর
রহমান মোবারিছের নির্বাচনী কর্মীসভা

# উজ্জ্বল কুমার সরকার :-

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে নির্বাচনী কর্মীসভা করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ।
২০ নভেম্বর শুক্রবার বিকেলে হোসেনপুর হাসপাতাল চৌরাস্তা মোড়ের পাশে এই নির্বাচনী কর্মীসভার আয়োজন করা হয়।
হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মিজবাহ উদ্দিন হেলালের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শিক্ষক মুখলেছুর রহমান মুখলেছের পরিচালনায় নির্বাচনী কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) এর উপজেলা আহবায়ক মিজানুর রহমান খসরু, সিনিয়র শিক্ষক মো. সলিমুল্লাহ ও ব্যবসায়ী জহিরুল ইসলাম বিপুল।
নির্বাচনী কর্মীসভা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *