• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মাসব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণশেষে সদন প্রদান

কিশোরগঞ্জে মাসব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হচ্ছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মাসব্যাপী মার্শাল
আর্ট প্রশিক্ষণশেষে সদন প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত মাসব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আজ ২০ নভেম্বর শুক্রবার সদন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সভাপতি শিফু দিলদার হাসান দিলু প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এসময় সরকারী এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, কুংফু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অলিউর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১০৭ জন বালক ও ১১২ জন বালিকা অংশ নেয়। বালক বিভাগে সেরা হয়েছে খায়রুল ইসলাম ত্বকী, আর বালিকা বিভাগে সেরা হয়েছে তাহহিয়াতুন নাহার যুথি। বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণে সহায়তা করে ডায়মন্ড মার্শাল আর্ট কিশোরগঞ্জ জোন এবং কোচ রুহুল আমিন।কিশোরগঞ্জে মাসব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী। -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *