• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দিলুর গণসংযোগ

ভৈরব পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর
প্রার্থী দেলোয়ার হোসেন দিলুর গণসংযোগ

# নিজস্ব প্রতিবেদক :-

আসন্ন ভৈরব পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দিলুর বিশাল শো ডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে কয়েক শতাধিক লোকের অংশগ্রহণে এই গণসংযোগ ও শো ডাউন হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের আব্দুর আলী ক্যাশিয়ার বাড়ীর ব্যবসায়ী মোঃ সহিদ মিয়া,
হাফিজ মোল্লা বাড়ীর ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন মিয়া, পাগলা বাড়ীর ব্যবসায়ী মোঃ আবু মিয়া, মোঃ মানিক মিয়া, চন্ডিবের লাল মিয়ার বাড়ীর সমাজসেবক মোঃ জাকির মিয়া, কামাল মিয়া, ডিসির বাড়ির মোঃ মিলন মিয়া। মীর বাড়ীর মোঃ আক্তার মীর, এলাছ মীর, মুছা মীর, কাজী বাড়ীর আসাদ মিয়া, কাজল মিয়া। মোঃ আঃ সাত্তার মিয়া, মোঃ তারা মিয়া, মোঃ বাবুল মিয়া, ১০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আল আমিন, জাকির হোসেন, সারোয়ার আহমেদ, ইমন প্রমূখ।
১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দিলু বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে এই ওয়ার্ডের জনগণের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম। আর বাকী জীবনে ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতেই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইচ্ছা করছি। যদি জনগণ আমাকে পছন্দ করে তাদের সেবা করার সুযোগ দেয় তাহলে আসন্ন পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে বিজয়ী করবেন। তিনি আরো বলেন, অল্প সময়ে আমার ডাকে যারা আজকের গণসংযোগে যোগ দিয়েছেন আপনাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *