কিশোরগঞ্জে চাকুসহ র্যাবের হাতে আটক তিন কিশোর সন্ত্রাসী। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে তিন কিশোর গ্যাং সদস্যকে তিনটি চাকুসহ র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ২০ নভেম্বর শুক্রবার ভোররাতে শহরের বত্রিশ জেলা সরণি এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নতুন পল্লীর হারাধন দাসের ছেলে শুভ দাস (১৮), নূরানি সড়কের শফিকুল ইসলাম মুকুলের ছেলে রিফাত আহমেদ সাবের (১৭) ও এতিমখানা সড়কের আয়াতুল ইসলামের ছেলে আতিকুল ইসলামকে (১৭) আটক করতে সক্ষম হন। এসময় আরো কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।