• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে
বিনামূল্যে বীজ-সার বিতরণ

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
রবি ২০২০-২১ মৌসুমের প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলায় ৩ হাজার ৬৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এসব বিনামূল্যে সার ও বীজ পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস এর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, বন ও পরিবেশ বিয়ষক সম্পাদক অহিদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাসুমা আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, আওয়ামী লীগ নেতা সমাজসেবক মোসলেহ উদ্দিন মুসলিম, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *