• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

নিকলীতে প্রতিমা ভাংচুর পাঁচ আসামি কারাগারে

নিকলীতে প্রতিমা ভাংচুরের দায়ে গ্রেফতার হওয়া পাঁচ আসামি। -পূর্বকণ্ঠ

নিকলীতে প্রতিমা ভাংচুর
পাঁচ আসামি কারাগারে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের নিকলীতে মণ্ডপে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি মেম্বার ও হিন্দু ধর্মের তিনজনসহ ৫ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করলে সবাইকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, কালিপূজা উপলক্ষে নিকলীর ভবানীপুর গ্রামের নিবাস বর্মণের বাড়ির মণ্ডপে উচ্চস্বরে সাউন্ডবক্সের মাধ্যমে গান বাজানোর অভিযোগ তুলে ১৮ নভেম্বর বুধবার রাতে কয়েকজন হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেন। এ ঘটনায় নিবাস বর্মণ বাদী হয়ে প্রতিবেশি উত্তম বর্মণকে (৩৫) প্রধান আসামি করে পাপ্পু বর্মণ (২৬), নরেন্দ্র বর্মণ (৪০), নিকলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার বরহাটি গ্রামের তাইজুল ইসলাম শিপন (৩৫) ও সুরুজ মিয়ার (৪২) নামে নিকলী থানায় মামলা করেন। পুলিশ সবাইকে গ্রেফতার করে বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম আনিসুল হকের আদালতে হাজির করলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *