হোসেনপুরে গাঁজাসহ র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী জুয়েল ফকির। -পূর্বকণ্ঠ
হোসেনপুরের সিদলা হারেঞ্জা এলাকা থেকে র্যাব সদস্যরা ২ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ১৮ নভেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিদলা হারেঞ্জা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৮শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩৫০ টাকাসহ নূরু ফকিরের ছেলে জুয়েল ফকিরকে (২৮) আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।