কিশোরগঞ্জের দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ৬ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় নতুন ৪ জনের এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের করোনা ধরা পড়েছে। আর বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষায় ২ জনের এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের করোনা ধরা পড়েছে। এ জেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩ জন, কুলিয়ারচর, নিকলী ও বাজিতপুরে একজন করে। আজ সুস্থ হওয়া ৭ জনের মধ্যে সদর ও বাজিতপুরে ৩ জন করে, আর ভৈরবে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৮৮ জন।