• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পুলিশ সুপারের শোক, শোক র‌্যালি করবে ইটনা পুলিশ, খাগড়াছড়িতে মাইক্রো চাপায় ইটনার এসআই পার্থ রায় চৌধুরীর মৃত্যু

পার্থ রায় চৌধুরী

পুলিশ সুপারের শোক, শোক র‌্যালি করবে ইটনা পুলিশ
খাগড়াছড়িতে মাইক্রো চাপায় ইটনার
এসআই পার্থ রায় চৌধুরীর মৃত্যু

# মোস্তফা কামাল :-

একটি মামলার সাক্ষ্য দিতে গিয়ে খাগড়াছড়িতে মাইক্রো চাপায় ইটনা থানার এসআই পার্থ রায় চৌধুরীর (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে একটি মামলার সাক্ষ্য দিতে অন্য একজনের সঙ্গে মোটরসাইকেলে চড়ে খাগড়াছড়ি আদালতে যাচ্ছিলেন। খাগড়াছড়ি সদর উপজেলার গামারিঢালা এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো তাদের চাপা দিলে উভয়েই আহত হন। গুরুতর আহত অবস্থায় পার্থ চৌধুরীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়। পার্থ রায় চৌধুরী স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার নিজ বাড়ি রাঙামাটির তবলছড়ি এলাকায় বলে জানা গেছে। অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ইটনা থানার ওসি মুর্শেদ জামান (বিপিএম)। ঘাতক মাইক্রোটি খাগড়াছড়ি সদর থানায় আটক আছে।
পার্থ রায়ের মৃত্যুতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জেলা পুলিশের পক্ষ থেকে শোক জানিয়েছেন এবং মৃতের সৎকারের জন্য প্রতিনিধি দলের মাধ্যমে সহায়তা পাঠিয়েছেন। ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানিয়েছেন, পার্থ রায়ের মৃত্যুতে তাদের ধর্মীয় বিধানমতে মৃত্যুর চারদিন অতিবাহিত হবার পর ইটনা পুলিশের পক্ষ থেকে একটি শোক র‌্যালি করা হবে এবং স্থানীয় মন্দিরে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *