• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

কুলিয়ারচরে রাস্তার
উন্নয়ন কাজের উদ্বোধন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার দোয়ারিয়া ইয়াকুব মিয়ার মসজিদ থেকে সোহেল মিয়ার বাড়ি পর্যন্ত সিসি রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী আশিকুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব কারার দিদারুল মতিন, মেসার্স বীথি এন্টারপ্রাইজ এর ঠিকাদার মো. বদিউল আলম নাঈম, পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইভা বেগম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হারিছ উদ্দিন, সাবেক কমিশনার মো. কুদরত আলী, সমাজসেবক সোহেল আরমান প্রমুখ।
জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরের এডিপির অর্থায়নে ৮ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে ১৬৮ মিটার ওই রাস্তাটি নির্মাণ কাজের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম.আর ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মো. মাহবুবুর রহমান ছোটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *