কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি। - পূর্বকণ্ঠ
মোস্তফা কামাল :
জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, আওয়ামী লীগ, স্বাস্থ্য বিভাগ, সিপিবি, গণতন্ত্রী পার্টি ও পৌরসভাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেছে। ১৭ মার্চ মঙ্গলবার শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে সবাই পুষ্পস্তবক অর্পণ করে। করোনা ভাইরাস সতর্কতার কারণে শোভাযাত্রা ও আলোচনা সভা বাতিল করা হয়েছে। ভোরে পুলিশ বিভাগের পক্ষ থেকে ২১ বার তোপধ্বনি করা হয়েছে। তবে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানকে স্ব স্ব উদ্যোগে সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।