• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় তিন আইপিএল জুয়াড়িকে অর্থদণ্ড

পাকুন্দিয়ায় তিন আইপিএল
জুয়াড়িকে অর্থদণ্ড

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইপিএল নিয়ে জুয়া খেলায় তিন যুবককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে পাকুন্দিয়া পাইলট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের এক চায়ের দোকানে অভিযান চালিয়ে হাফিজুল, জুনায়েদ ও রাজন নামের তিন যুবককে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান আইপিএল জুয়া খেলার অপরাধে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড করেন। দণ্ডপ্রাপ্ত তিনজন আইপিএল জুয়াড়ি হাফিজুল, জুনায়েদ ও রাজন পৌরসদরের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে পৌরসদরের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। এ সময় ওই চায়ের দোকান থেকে আইপিএল জুয়া খেলার অপরাধে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন। পরে দণ্ডপ্রাপ্ত তিনজন জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *