• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাকুন্দিয়ায় যুবলীগের
প্রতিষ্ঠাবার্ষিকী পালন

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব কবরেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দিন। চরফরাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবদুল্লাহ’র সঞ্চালনায় উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক কাউন্সিলর তরীকুল ইসলাম আসাদ, নারান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহার হোসেন, সুখিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাসার প্রমুখ বক্তব্য রাখেন। পরে নেতাকর্মীদের উপস্থিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *