ভৈরবে মুজিববর্ষ উপলক্ষে ওয়ান ডেভেলপমেন্ট লিমিটেড এর বায়তুল হাসান নামে এক নতুন মসজিদের উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের হাজী ফুল মিয়া সিটি প্রাঙ্গণে মসজিদ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, হাজী ফুল মিয়া সিটির স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফুল মিয়া, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো. শামসুজ্জামান বাচ্চু, পৌর প্যানেল মেয়র মো.আল আমিন, ওয়ান ডেপেলপমেন্ট লি. এর কর্ণধার ওমর ফারুক রাসেল প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এনআরবিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার রাকিবুল হাসান সবুজ।
সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে জাতির একজন মহান নেতা জন্মগ্রহণ করেছিলেন। এদেশে যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হত তাহলে পৃথিবীর বুকে জেগে উঠা অন্যতম একটি দেশ হিসেবে কখনো বাংলাদেশ আত্ম প্রকাশ হতো না। তাই আজকের দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রাণভরে শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।
এর আগে হাজী ফুল মিয়া সিটির বায়তুল হাসান মসজিদের উদ্বোধন করা হয়। এছাড়া এ সময় ওয়ান ডেভেলপমেন্ট লি. এর আয়োজনে এনআরবি কমার্সিয়াল ব্যাংকের সহযোগিতায় পাঁচদিন ব্যাপী আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে।