• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে দু’টি চাকুসহ দুই ছিনতাইকারী র‌্যাবের হাতে গ্রেফতার

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প সদস্যদের হাতে আটক মোটরসাইকেল ও চাকুসহ ছিনতাইকারী নিবেল ও ইয়াসিন।

 

কিশোরগঞ্জে দু’টি চাকুসহ দুই
ছিনতাইকারী র‌্যাবের হাতে গ্রেফতার

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দু’টি গিয়ার চাকু ও মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জানিয়েছেন, শহরের হারুয়া চৌরাস্তা এলাকার লিটন মিয়ার ছেলে আরিফিন সোহান নিবেল (২৬) ও গাইটাল নামাপাড়ার হোসেন আলীর ছেলে মো. ইয়াসিন (১৯) ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলে একরামপুর এলাকায় গিয়ে এক ব্যক্তিকে টানাহেঁচড়া করতে থাকে। এসময় র‌্যাবের একটি দল ঘটনা দেখে দুই ছিনতাইকারিকে পালসার মোটরসাইকেল ও দু’টি গিয়ার চাকুসহ গ্রেফতার করে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *