• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পূর্বকণ্ঠ স্থানীয় একটি সাহসী পত্রিকা

পূর্বকণ্ঠ স্থানীয় একটি সাহসী পত্রিকা

আমার জন্মভূমি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে প্রকাশিত দৈনিক পূর্বকণ্ঠ ৫ বছরে পদার্পণ করেছে জেনে আমি আনন্দিত হয়েছি। দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সম্পাদক স্নেহভাজন সোহেল সাশ্রু পত্রিকাটি আমার কাছে ডাকযোগে প্রেরণ করে থাকেন। পত্রিকাটি হাতে পেলে আমি সময় সুযোগে পড়ে থাকি। এই হিসেবে আমি পূর্বকণ্ঠ পত্রিকার একজন নিয়মিত পাঠক। আমি পূর্বকণ্ঠকে সবসময় একটি সাহসী পত্রিকা হিসেবেই জেনেছি। আমার মতে সমাজের উন্নয়নে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে, সত্য প্রকাশে ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এ পত্রিকাটি সবসময় অনন্য। অপসংস্কৃতি, অপরাজনীতি, অনিয়মের মত সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে পূর্বকণ্ঠ তার বস্তুনিষ্ঠ অবস্থান সুদৃঢ় রাখবে বলে আমার বিশ্বাস। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক, সংবাদকর্মী, প্রকাশক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।

এম.এ কামাল বিল্লাহ
সরকারের যুগ্ম সচিব
ও মাননীয় স্পিকারের একান্ত সচিব
বাংলাদেশ জাতীয় সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *