• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৪ সদরেই ৬ জন, সুস্থ হয়েছেন ৭ জন

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৪
সদরেই ৬ জন, সুস্থ হয়েছেন ৭ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১৪ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৬ নভেম্বর শুক্রবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় নতুন ১২ জন এবং পুরনো দুই রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৬টি নমুনা। আর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৮টি নমুনার পরীক্ষায় ২ জনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৭৬টি নমুনা। আক্রন্তদের মধ্যে সদরে ৬ জন, ভৈরব, নিকলী ও বাজিতপুরে ২ জন করে, আর তাড়াইল ও পাকুন্দিয়ায় একজন করে। সুস্থ হওয়া ৭ জনের মধ্যে কটিয়াদীতে ৫ জন, সদর ও ভৈরবে একজন করে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৯৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *