• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় সাড়ে ৩শ ভিক্ষুক পেল জেলা পরিষদের ত্রাণ ও মাস্ক

পাকুন্দিয়ায় সাড়ে ৩শ ভিক্ষুক পেল
জেলা পরিষদের ত্রাণ ও মাস্ক

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়ে ৩০০ ভিক্ষুককে মাস্ক ও ত্রাণ সামগ্রী দিয়েছে জেলা পরিষদ। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। পাকুন্দিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন অর রশিদ জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম।
জেলা পরিষদ সদস্য হাদিউল ইসলাম জানান, মহামারী করোনার এ দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সাড়ে ৩০০ ভিক্ষুকের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুটি সাবান ও একটি করে মাস্ক দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *