মোস্তফা কামাল :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও রচনাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে। ১৬ মার্চ সোমবার কালেক্টরেট সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহামেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এনাম বিন ফজলুল হক, মাস্টার ট্রেইনার মাওলানা জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এরপর ৮টি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। সবশেষে দোয়া মাহফিল করা হয়।