• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন আক্রান্ত ২ সুস্থও হয়েছেন ১০ জন

কিশোরগঞ্জে নতুন আক্রান্ত ২
সুস্থও হয়েছেন ১০ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে দুই ল্যাবের পরীক্ষায় নতুন ২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। একজন সদরে ও অপরজন বাজিতপুরে। সুস্থ হয়েছেন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৪ অক্টোবর শনিবার রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ১৫টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন একজনের ও পুরনো একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৩টি নমুনা। অন্যদিকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৬টি নমুনার পরীক্ষার ফলাফলে নতুন একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৭৫টি নমুনা। সুস্থ হওয়া ১০ জনের মধ্যে সদরে ৬ জন, কটিয়াদীতে ৩ জন আর পাকুন্দিয়ায় একজন। শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৯০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *