• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

মিঠামইনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০, ঢাকায় রেফার্ড ৮ জন

মিঠামইনে সিলিন্ডার বিস্ফোরণে
দগ্ধ ১০, ঢাকায় রেফার্ড ৮ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কাটখাল হাজীপাড়া গ্রামে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছে। ৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাটখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম। তিনি জানান, শনিবার দুপুরে হাজীপাড়ার আব্দুস সালামের বাড়িতে রান্না করতে গ্যাস সিলিন্ডারে আগুন ধরাতে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে আব্দুস সালামের স্ত্রী সিপাই বেগম (৬৫), তার তিন ছেলে কামাল মিয়া (৩৫), জামাল মিয়া (২৮) ও আনু মিয়া (২৩), মেয়ে তাসলিমা (২৫) ও জুয়েনা (২০), নাতনী পারভীন (১৫), তহুরা (১০), উম্মে হানি (৩) ও নাতি উম্মে হানিফা (৩ মাস) দগ্ধ হয়। এদের মধ্যে জামাল ও আনুর পা পুড়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্য ৮ জনকে মুমূর্ষু অবস্থায় বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *