• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মাদক উদ্ধার করে বিক্রির দায়ে এসআইসহ ২ পুলিশ সদস্য ক্লোজড

রক্ষক যখন ভক্ষক

ভৈরবে মাদক উদ্ধার করে বিক্রির
দায়ে এসআইসহ ২ পুলিশ সদস্য ক্লোজড

# মিলাদ হোসেন অপু :-

বন্দরনগরী ভৈরবে মাদক উদ্ধার করে বিক্রির অভিযোগে দেলোয়ার নামে এক এসআই ও গাড়ি চালক কনস্টেবল মামুনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ এর স্বাক্ষরিত এক বার্তায় তাঁদের ভৈরব থানা থেকে সরিয়ে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ বিষয়ে আরো ৩ পুলিশ সদস্যদের তলব করা হয়েছে।তারা হলেন কনস্টেবল জামাল উদ্দিন, আমিনুল ইসলাম ও রাজিবুল ইসলাম।
সুত্রে জানা যায়, দেলোয়ার ভৈরব থানা এলাকার ৮ নম্বর বিটের (গজারিয়া) দায়িত্বে ছিলেন। দেলোয়ার ভৈরব থানায় যোগ দেন প্রায় ১০ মাস আগে। একই থানায় আল মামুন দীর্ঘ এক বছরের বেশি সময় যাবত থানার গাড়িচালকের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ হল, তারা ২১ অক্টোবর বুধবার তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর পাশে নাটাল মোড়ে গাড়ি তল্লাশী করে এক মাদক ব্যবসায়ীকে ৭ কেজি গাঁজাসহ আটক করেন। এসময় গাঁজা রেখে মাদক ব্যবসায়ীকে পুলিশ সদস্যরা ছেড়ে দেন। পরে তারা দুজন উদ্ধারকৃত গাঁজা গোপনে বিক্রি করে দেন। এই মাদক বিক্রির টাকা তারা ভাগাভাগি করে নেন বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তিনি জানেন না। তবে তিনি বলেন, পুলিশ সুপারের আদেশে গাঁজা বিক্রির অভিযোগের বিষয়ে কোনো কিছুর উল্লেখ নেই। প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে।
তবে পুলিশ সুপার ঘটনাটি অবহিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে দুই পুলিশকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করেন এবং তিনজন কনস্টেবলকে তলব করেন তার কার্যালয়ে।
এ বিষয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান সাংবাদিকদের জানান, গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগ তিনি শুনেছেন। সত্যিই বিক্রি করে দিয়েছেন কি না, তা জানতে আগামী শনিবার তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে মুঠোফোনে সাংবাদিকদের অভিযুক্ত এসআই দেলোয়ার বলেন, কেন আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো তা আমি জানি না। গাজাঁ বিক্রির অভিযোগের বিষয়েও কিছুই জানে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *