• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

কিশোরগঞ্জ বিশ্ব ভোক্তা
অধিকার দিবস পালিত

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা হিসেবে ঘোষিত শোভাযাত্রা বাতিল করে কেবল আলোচনা সভা করা হয়। ১৫ মার্চ রোববার কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ। বক্তাগণ বলেন, সেবাপণ্য হোক আর ভোগ্যপণ্য হোক, দেশের প্রতিটি মানুষই কোন না কোন পণ্যের ভোক্তা। কাজেই ভোক্তা অধিকার কায়েম রাখার জন্য ভোক্তা আর বিক্রেতা, সাবইকেই আন্তরিক ও সচেতন থাকতে হবে। তাহলে ভোক্তা অধিকার আইন প্রয়োগেরও প্রয়োজন পড়বে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *