• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

কিশোরগঞ্জে বেলুন উড়িয়ে নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করছেন জেলা প্রশাসক। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নিরাপদ
সড়ক দিবস পালিত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের অংশগ্রহণে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটিতে অন্যান্য বছর শোভাযাত্রা হলেও এবারের করোনা পরিস্থিতির কারণে আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বেলুন উড়িয়ে এবং প্রচারপত্র বিতরণ করে দিবসটির উদ্বোধন করেন। এরপর জেলা প্রশাসকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় জুম প্রযু্িধসঢ়;ক্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আলম, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. বখতিয়ার উদ্দিন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. হারুন আল মামুন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুব জামান, জেলা পরিবহন মালিক সমিতির সদস্যসচিব শেখ ফরিদ আহাম্মদ, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ খালেকুজ্জামান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, পরিবহন মালিক সমিতির সদস্য বিলকিস বেগম প্রমুখ।
জেলা প্রশাসকসহ বিভিন্ন বক্তা বলেন, প্রশিক্ষণবিহীন চালক, চালকের আসনে হেলপার, ফিটনেসবিহীন গাড়ি, অপ্রাপ্ত বয়সের চালক, ত্রুটিপূর্ণ রাস্তা, একটানা দীর্ঘক্ষণ গাড়ি চালানোসহ অসচেতন যাত্রী ও পথচারীর জন্যই প্রধানত দুর্ঘটনাগুলি ঘটে থাকে। সড়ক দুর্ঘটনায় অনেক বরেণ্য ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনায় একটি পরিবার নিঃস্ব হয়ে যেতে পারে। একজন মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। অনেকে রেজিস্ট্রেশন বিহীন গাড়িও রাস্তায় চালিয়ে দেন। অনেক চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তবে সরকার যে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ প্রণয়ন করেছে, তাতে
রেজিস্ট্রেশন বিহীন গাড়ির জন্য ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, আর ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য ৬ মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ডের বিধান করেছে। বক্তাগণ বলেন, সরকার দেশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়কগুলো প্রশস্ত করছে, চার লেন করছে। যেমন বঙ্গবন্ধু সেতু থেকে রংপুর পর্যন্ত চার লেন, ঢাকা-চট্টগ্রাম সড়ক চার লেন এবং ঢাকা-টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেনসহ বিভিন্ন এলাকার রাস্তা প্রশস্ত করা হচ্ছে। অনেক জায়গায় ট্রাফিক সাইন বসানো হয়েছে, বাঁকা রাস্তা সোজা করা হয়েছে। অনেকগুলো দীর্ঘ ফ্লাইওভার করা হয়েছে।
মেট্রোরেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলি টানেল করা হচ্ছে। সড়ক যোগাযোগ অবকাঠামোর এসব মেগা প্রকল্পের কারণে যানজট এবং দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেছেন। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য ভৈরবসহ বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। তবে অপ্রাপ্ত বয়সের কোন ছেলে যেন মোটরসাইকেল বা অন্য কোন যানবাহন চালাতে না পারে, সেদিকে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হবে বলে সবাই মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *