কিশোরগঞ্জে রোভার স্কাউট লিডারদের প্রশিক্ষণ শেষে দীক্ষা অনুষ্ঠান করা হয়েছে। রোভার অঞ্চলের পরিচালনায় জেলা রোভারের ব্যবস্থাপনায় গত ১৩ থেকে ১৭ অক্টোবর জুম প্রযুক্তিতে জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩৪২তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়। এতে ৪৮ জন শিক্ষক প্রশিক্ষণ নেন। কোর্স কো-অডিনেটরের দায়িত্ব পালন করেন রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী। কোর্স লিডার অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার এএলটি ছাড়াও কোর্স স্টাফ হিসেবে প্রশিক্ষণ দেন অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার এএলটি, শরীফ হোসেন এএলটি, কামরুল আহসান এএলটি, ড. মো. আরিজুল ইসলাম খান উডব্যাজার, মাহমুদা বেগম উডব্যাজার, আব্দুল আউয়াল উডব্যাজার এবং আবু সাইদ মো. আকরামুজ্জামান উডব্যাজর।

কিশোরগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউট লিডারদের দীক্ষা অনুষ্ঠান। -পূর্বকণ্ঠ
কোর্স শেষে আজ ১৭ অক্টোবর শনিবার দুপুরে দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের ব্যাজ ও স্কার্ফ পরিয়ে দেয়া হয়। এসময় প্রশিক্ষবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা রোভার কমিশনার অধ্যক্ষ ইমান আলী, জেলা রোভারের সহকারী কমিশনার (সংগঠন) ড. এবিএম শফিউল্লাহ বাশার, জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হক প্রমুখ।