কিশোরগঞ্জে কমরেড অজয় রায়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। -পূর্বকণ্ঠ
প্রবীণ কমিউনিস্ট নেতা সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অজয় রায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও তার স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার অজয় রায়ের নিজ এলাকা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম নন্দিপাড়ায় তার সমাধিস্থলে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা সম্মিলিত সামজিক আন্দোলনের নেতাকর্মিরা। এরপর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতা শফিউল্লাহ দিদার, প্রকৌশলী আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক আবুল কাশেম, গৌতম সেন, মো. সাইফুজ্জামান সরকার, ওবায়দুল্লাহ রিয়াদ প্রমুখ।