• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বরইতলা স্মৃততিসৌধে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

কিশোরগঞ্জে বরইতলা স্মৃততিসৌধে
জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

# মোস্তফা কামাল :-

আজ ১৩ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলার বরইতলা গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসররা আশপাশের বিভিন্ন গ্রামের ৩৬৫ জন মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। আহত হয়েছিলেন আরো অন্তত দেড় শতাধিক এলাকাবাসী। দিবসটি স্মরণে আজ বধ্যভূমির স্মৃতিসৌধে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেছে। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভূপাল নন্দি, সদর উপজেলার দুই ভাইস-চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ও মাসুমা আক্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *