• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩ সুস্থ হয়েছেন নতুন ১০ জন

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩
সুস্থ হয়েছেন নতুন ১০ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১৩ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আজ ১২ অক্টোবর সোমবার রাতে পাওয়া ৫৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৭ জন, কটিয়াদীতে ৩ জন, আর করিমগঞ্জ, তাড়াইল ও ভৈরবে একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৪১টি নমুনা। অন্যদিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪৮টি নমুনার সবগুলোই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৩ জন, পাকুন্দিয়ায় ২ জন, আর হোসেনপুর, তাড়াইল, করিমগঞ্জ, কটিয়াদী ও বাজিতপুরে একজন করে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৯২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *