প্রতিভার অন্বেষা কর্মসূচীতে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর ইমান আলী। - পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে জেলা রোভারের উদ্যোগে প্রতিভার অন্বেষা কার্যক্রম উপলক্ষে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ অক্টোবর শনিবার সাকালে জেলা স্কাউট ভবনে প্রার্থনা সঙ্গীত, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর সংগ্রামী ছাত্র জীবন নিয়ে ১৫শ’ শব্দের প্রবন্ধ ও কবিতা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা রোভারের কমিশনার সরকারী গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী, জেলা রোভারের সম্পাদক কামরুল আহসান, মাথিয়া মাদ্রাসার সুপার আরএসএল মো. ইসমাইল হোসেন, জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হক, কবি বিজন কান্তি বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।