• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বুরুদিয়া ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন

বুরুদিয়া ইউনিয়ন ধূমপান ও মাদক
প্রতিরোধ কমিটি গঠন
সভাপতি আশরাফুজ্জামান, সম্পাদক রাকিবুল

# রাজন সরকার :-

ধূমপান ও মাদক মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুরুদিয়া ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঞা ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রভাষক তরীকুল হাসান শাহীনের যৌথ স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়। এতে এগারসিন্দুর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আশরাফুজ্জামানকে সভাপতি, রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক ও মো. শরীফকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এ উপলক্ষে উপজেলার এমডিপি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এগারসিন্দুর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।
কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঞা, সদস্য সচিব প্রভাষক তরীকুল হাসান শাহীন, সিলেট মাহমুদুর সামাদ ফারজানা চৌধুরী গালর্স এন্ড কলেজের প্রভাষক জুনায়েদ আল নাহিয়ান, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি দেওয়ান আলী হোসেন সুজন, অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সাবেক সভাপতি এমএস আল মামুন, পৌর কমিটির সমন্বয়ক আতাউর রহমান সোহাগ, উপজেলা যুগ্ম-আহবায়ক হোসাইন ফরহাদ হাসান, কটিয়াদী উপজেলা কমিটির সমন্বয়ক ভুবন আকন্দ, এগারসিন্দুর ইউনিয়ন কমিটির সভাপতি আল ইমরান, সম্পাদক মেহেদী হাসান আকাশ, হোসেন্দী ইউনিয়ন কমিটির এজাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *