• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৭

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৭

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৬ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৪১টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কটিয়াদীতে ৩ জন, সদর উপজেলায় ২ জন এবং হোসেনপুর ও ভৈরবে একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৩৪টি নমুনা। শুক্রবার সুস্থ হয়েছেন সদর উপজেলায় ২ জন, তাড়াইল, পাকুন্দিয়া, কুলিয়ারচর ও ভৈরবে একজন করে। অন্যদিকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪৫টি নমুনাই নেগেটিভ হয়েছে। শুক্রবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ৮৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *