কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৭ অক্টোবর বুধবার রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৫২টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ২ জন এবং কুলিয়ারচর ও তাড়াইলে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৭টি নমুনা। এছাড়া বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ২৪টি নমুনাই নেগেটিভ হয়েছে। বুধবার জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৮৫ জন।