• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সবজি রক্ষায় কৃষকদের মাঝে জৈব বালাই নাশক উপকরণ বিতরণ

ভৈরবে সবজি রক্ষায় কৃষকদের
মাঝে জৈব বালাই নাশক উপকরণ বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে নিরাপদ সবজি উৎপাদনে গ্রামের কৃষকদের মধ্যে জৈব বালাই নাশক উপকরণ বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জৈব বালাই নাশক উপকরণ কৃষকদের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলম শরীফ খান প্রমুখ।
জানা যায়, কৃষি জমিতে সারের বিকল্প হিসেবে পোকামাকড় থেকে সবজি বাঁচাতে বায়োডার্মা পাউডার ও কিউ ফেরো তাবিজ (ঔষধ) ব্যবহার করে পোকামাকড় নিধনে ম্যাজিক আকারে ব্যবহার করা হয়। ৩৫ শতাংশ জমিতে ৫টি বালতি ব্যবহার করে ওই তাবিজ বালতির মধ্যে ঝুলিয়ে রেখে বালতিতে সাবান পানি দিয়ে সবজিতে আক্রমণাত্মক পোকামাকড় ধ্বংস করা হয়। ভৈরব উপজেলায় ৪০ জন কৃষকের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানুষদেরকে এমনভাবে সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশে এখন আর মানুষ না খেয়ে মরছে না। সরকার বিভিন্ন ক্যাটাগরীর মানুষদের বিভিন্নভাবে প্রণোদনার মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছেন। করোনাকালে কৃষকদের বিনামূল্যে সবজি বীজ, কীটনাশক, সার প্রদান করেন। এখন পোকামাকড়ের আক্রমণ থেকে সবজি বাঁচাতে কৃষকদের মাঝে ম্যাজিক তাবিজ বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ এখন কৃষিতে স্বয়ং সম্পন্ন। আমাদের পরিকল্পনার মাধ্যমে কৃষি কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যেতে হবে। করোনাকালে অর্থনীতি মন্দাতেও সরকার বিভিন্নভাবে কৃষকদের সহযোগিতা করেছে। বিষমুক্ত সবজি উৎপাদন করে তা বাজারজাত করণেও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। তবে সততার সাথে সবজি উৎপাদন করতে হবে। বিদেশে চিংড়ি রপ্তানী করা হয়। কিন্তু কিছু দুস্কৃতিকারী ব্যবসায়ী সেই চিংড়িতে জেলি ব্যবহার করে বিদেশে রপ্তানী করে। আপনাদের পরিশ্রমকে কাজে লাগিয়ে নৈতিকতার সাথে সবজি উৎপাদন করতে সরকার বিভিন্ন সহযোগিতা করবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, করোনাকালে সরকার কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন। কৃষক বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলেই দেশ বাঁচবে। তাই কৃষকদের বিভিন্ন ধরণের সহায়তা দিতে সরকার বধ্যপরিকর। বর্তমান কৃষিমন্ত্রী একজন দায়িত্বশীল ব্যক্তি। তিঁনি কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ প্রদান করে যাচ্ছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর একটি উদ্যোগ নিয়েছেন যাতে করে প্রত্যেক বাড়ির আঙ্গিনাসহ যেখানে খালি জায়গা থাকবে সেখানেই সবজি উৎপাদন করতে হবে। এতে করে পরিবারের চাহিদা মিটিয়ে এবং বাজারে বিক্রি করে তা থেকে মুনাফা অর্জন করতে পারবে। মুজিব শতবর্ষের আর কিছুদিন বাকী রয়েছে। সরকার যেভাবে চেয়েছেন এ করোনা ভীতির জন্য তা শতভাগ করতে পারেনি। তারপরও এই ক্রান্তিকাল কাটিয়ে সরকার তার সাধ্যমত মানুষকে সহযোগিতা করেছে। এ সময় তিনি জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *