• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

করিমগঞ্জে ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ী হিরা এবং শুভ। -পূর্বকণ্ঠ

করিমগঞ্জে ইয়াবাসহ দুই
মাদক ব্যবসায়ী আটক

# মোস্তফা কামাল :-

র‌্যাব সদস্যরা করিমগঞ্জ থেকে ৪৮ পিস ইয়াবা ও দুই সেট মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র‌্যাব সদস্যরা আজ ৪ অক্টোবর রোববার দুপুরে করিমগঞ্জের নিয়ামতপুর মুড়িকান্দি এলাকা থেকে স্থানীয় ইদ্রিছ আলীর ছেলে হিরা (২১) এবং পার্শ্ববর্তী দেওপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শুভকে (২২) আটক করেছেন। এসময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ও দু’টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *