• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১২

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১২

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২ অক্টোবর শুক্রবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৮৭টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কটিয়াদীতে ৩ জন, আর সদর, হোসেনপুর, ভৈরব ও বাজিতপুর উপজেলায় ২ জন করে এবং পাকুন্দিয়ায় একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া পুরনো ৪ রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ২ জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬৯টি নমুনা। তবে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবের ৪৭টি নমুনার সবগুলোই নেগেটিভ হয়েছে। আজ সদর উপজেলায় ৩ জন এবং ভৈরবে ২ জন সুস্থ হয়েছেন। আর আজ জেলায় করোনায়া চিকিৎসাধীন ছিলেন ১১৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *