• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বাল্য বিবাহ বন্ধে কাজীদের ভূমিকা নিয়ে কর্মশালা

ভৈরবে বাল্য বিবাহ বন্ধে
কাজীদের ভূমিকা নিয়ে কর্মশালা

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে বাল্য বিবাহ বন্ধে কাজীদের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র ব্রেকিং বেরিয়ারস্ ফর চিলন্ড্রেন (বিবিসি-২) এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে বাল্যবিবাহ নিরোধের লক্ষ্যে বিবাহ নিবন্ধনকারী কাজীদের বাল্য বিবাহ আইন এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে নানা দিক তুলে ধরা হয়। কর্মশালায় শিবপুর, কালিকাপ্রসাদ, গজারিয়া ইউনিয়নসহ পৌরসভার বেশ কয়েক কাজী ও মসজিদের ইমামগণ অংশ নেন।
এছাড়াও সংস্থার পক্ষ থেকে ভৈরব মাইক্রোক্রেডিটের ব্রাঞ্চ ম্যানেজার উপস্থিত সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ওয়ার্ল্ড কনসার্ন ভৈরব উপজেলার শিবপুর ও কালিকাপ্রসাদ ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। একই সাথে গ্রামের শিক্ষার মান উন্নয়ন, শিশুদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নকল্পের মাধ্যমে বিশেষ কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে ।
কর্মশালার সমন্বয়কারী সামুয়েল কস্তা প্রোগ্রাম অফিসার প্রকল্পের লক্ষ্য নিয়ে বলেন, বাল্য বিবাহ মুক্ত একটি সমাজ হলে সবার মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে তাদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জন করতে সক্ষম হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ দলীয় কাজের মাধ্যমে তাদের মতামতগুলো পোষ্টার পেপারে লিখে প্রকাশ করেন। এ ধরণের আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে অনেক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। তাদের কাছে কর্মশালাটি এই প্রথম এবং তারা অনেক বিষয়ে অবহিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *