• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

মুজিববর্ষ কর্ণারে প্রধানমন্ত্রীর ছবি উন্মোচন করা হয়েছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর
জন্মদিন উদযাপন

# মোস্তফা কামাল :-

বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন। প্রধানমন্ত্রীর ছবি উন্মোচন, কেক কাটা এবং দোয়ার মাধ্যমে জেলা প্রশাসন জন্মদিনটি উদযাপন করেছে। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসন কালেক্টরেট ভবনে মুজিববর্ষ কর্ণারে সংরক্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর একটি ছবি উন্মোচন করেছে। এসময় প্রধানমন্ত্রীর জীবননির্ভর একটি প্রমাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছাস্বরূপ কেক কাটা হয় এবং শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সরকার পরিচালনায় সাফল্য ও শান্তি কামনায় দোয়া করা হয়। জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, মেয়র মাহমুদ পারভেজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন।কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। -পূর্বকণ্ঠ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *